প্রকাশিত : ১০ জুলাই, ২০২৫, ০২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সখীপুরে বিরল ঘটনা; মেয়ে  থেকে ছেলে 

মুহাম্মদ রাসেল মিয়া সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

উপজেলার খান মোড়ে উর্মি নামের এক মেয়ে ছেলেতে রূপান্তরিত হওয়ার মত ঘটনা ঘটেছে।আজ ৯/৭/২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সরেজমিন বার্তাকে উর্মি তার এ পরিবর্তনের কথা জানান।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তার বর্তমান নাম রাফি আহমেদ (নীলয়)
ঘটনা প্রায় এক বছর আগে ঘটলেও উর্মি তা প্রকাশ্যে এনেছে মাত্র এক মাস আগে। আপনার শরীরের সব অঙ্গের পরিবর্তন হয়েছে কিনা?এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,"হা, এক জন পুরুষের শারীরিক গঠনের যা কিছু দরকার তা সব আমার শরীরে লক্ষ্য করছি।এক সাথে ছেলে এবং মেয়ে দুটির মধ্যে কোনটি আপনার ভালো লেগেছে?  
"এই জীবনই( ছেলের) ভালো। মেয়ে থাকা অবস্থায় ঘরের মধ্যে বন্দি থাকতে হতো। এখন আমি ছেলেদের সাথে আড্ডা দিচ্ছি , মসজিদে নামাজ পড়তে পারছি অর্থাৎ আমার স্বাধীনতা এখন একটু বেশিই।"
এত দিন প্রকাশ করেননি কেন?
"লজ্জা এবং ভয়ে।"
তবে এনিয়ে এলাকায় চলছে নানান গুঞ্জন। কেউ বলছেন এটা নিছক গল্প আবার কেউ গুজব বলে উড়িয়ে দিচ্ছেন সহজেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন,"এর পাছে(পিছনে)অন্য কারণ থাকা হারে।হোনছি ম্যায়ারে নাকি বিদেশে দিব।"অনেকে বলছেন সত্যি হলেও হতে পারে।
তবে এখন শুধু সময়ের অপেক্ষা ঘটনা সত্য নাকি মিথ্যা তা জানার জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়