শাহনাজ বেগম, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
এবারের টুর্নামেন্টে জেলার ৬টি উপজেলা ও ২টি পৌরসভার সমন্বয়ে মোট ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুন্সীগঞ্জ সদর উপজেলা দল ৪-২ গোলে সিরাজদিখান উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আগামী ৩ সেপ্টেম্বর একই ভেনুতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।