নিজস্ব প্রতিবেদক,
ঢাকা, ৩০ নভেম্বর
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক শিকদার বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সংগ্রামে একটি ইতিহাস, তিনি সত্যিকারের ‘মাদার অব ডেমোক্রেসি’। জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তাঁর সুস্থতার জন্য আজ গোটা জাতি দোয়া করছে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান অসুস্থ মায়ের পাশে দাঁড়াতে চান, স্নেহের স্পর্শ দিতে চান। কিন্তু নিরাপত্তার দোহাই দিয়ে বাধা দিচ্ছে কারা—এমন প্রশ্ন এখন পুরো জাতির।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
মতিঝিল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ,
কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য আনোয়ার হোসেন,
জিসফ’র সহ-সভাপতি আনোয়ার চৌধুরী,
মোঃ রিপন মিয়া, নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।