নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর) উপজেলায় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে জনসাধারণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদারের নেতৃত্বে বিভিন্ন ইউনিট থেকে আগত নেতা-কর্মীদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করেন আয়োজকরা।
শনিবার অনুষ্ঠিত এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতা-কর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিক সিকদার এবং অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া — দু’জনই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
সমাবেশের সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুছা।
নেতারা তাদের বক্তব্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, মাঠ পর্যায়ে দলের সংগঠন এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সমাবেশ ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায় বলে জানান অংশগ্রহণকারীরা।