জুয়েল, স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা ও নানা নির্যাতনের পর অবশেষে পূরণ হয়েছে ডেমরা থানা বিএনপি নেতাকর্মীদের স্বপ্ন। গঠিত হয়েছে নতুন আহ্বায়ক কমিটি।
নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এসএম রেজা চৌধুরী সেলিম। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন আনিসুজ্জামান এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে খোরশেদ আলম। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মনির হোসেনসহ অন্যান্য নেতারা।
নতুন নেতৃত্বের ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত কমিটির নেতাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেছেন, এই নতুন নেতৃত্ব ডেমরা থানা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে সংগঠনের পুনর্জাগরণ ঘটাবে।