প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ধানের শীষের বিজয় নিশ্চিতে সকলকে সাথে নিয়ে কাজ করবো: মেহেদী রুমী

কুষ্টিয়া প্রতিনিধি/// 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে  খোকসা - কুমারখালী এলাকায় কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে এক বিশাল আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, “এই মনোনয়ন আমার জন্য কোনো পুরস্কার নয়, বরং জনগণের কাছে দায়িত্বের নতুন সূচনা। আমি আমার এলাকার কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের ভালোবাসা ও ত্যাগের বিনিময়েই আজ এই অবস্থানে পৌঁছেছি।”
তিনি আরও বলেন, “বিএনপিকে আমি শুধু একটি রাজনৈতিক দল হিসেবে দেখি না; এটি একটি আন্দোলন, গণতান্ত্রিক বিশ্বাসের প্রতীক। আগামী নির্বাচনে আমরা কেবল অংশগ্রহণ করব না, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।”
রুমী বলেন, “যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারাও আমাদের দলেরই কর্মী। আমি তাদের সঙ্গে আলোচনা করব এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামব। ধানের শীষের জয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়