নুর আহাম্মদ মিলন, লক্ষীপুর জেলা প্রতিনিধি
(বৃহস্পতিবার) ১৭ জুলাই ২০২৫ ইং তারিখে লক্ষ্মীপুর জেলা যুবদল কতৃক আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক ঐক্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঐক্য ছাড়া কেউ নিরাপদ নয়। এর আগে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
এ্যানি আরো বলেন, গোপালগঞ্জে এনসিপি নেতাদের নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা আশঙ্কাজনক। যারা অতীতে গুম-খুন করেছে, লুট করেছে—তাদের ধারাতেই আজ এমন ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, “আমরা স্বাভাবিক জীবন, রাজনীতি ও মত প্রকাশের স্বাধীনতা চাই। কেউ যেন এমন বক্তব্য বা কর্মসূচি না দেন, যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্ব আছে, যেন দেশের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়।
বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, থানা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সদর উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব বেলাল ক্বারি, পৌর যুবদলের আহবায়ক ফয়েজ আহমেদ, সদস্য সচিব মুনসুর আহমেদ, প্রমুখ।