প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত  

নুর আহাম্মদ মিলন, লক্ষীপুর জেলা প্রতিনিধি  

লক্ষীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা ৩০ জুলাই ২০২৫ ইং তারিখে পুলিশ সুপার কার্যালয় সভাকক্ষে পুলিশ সুপার মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সংক্রান্তে আলোচনা  হয়েছে। 
 আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)  অন্তু কুমার দাস, ডিআইও-১ সহ সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের  ইনচার্জগন।
সভায় উল্লেখযোগ্য কাজের জন্য অফিসারদের পুরস্কৃত করা হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়