এইচ এম এরশাদ, কুয়েত প্রতিনিধি
কুয়েতের আহমাদি গভর্নরেটে ১০টি পৃথক ঘটনায় বাংলাদেশ সহ অন্যদেশের ১০ জন প্রবাসী শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে। ১৩ আগস্ট এই দূর্ঘটনা ঘটে।স্থানীয় দৈনিক আরব টাইমস প্রতিবেদনে উল্লেখ করা হয়। সুরতহাল রিপোর্ট প্রাথমিক তদন্তে ধারণ করা হচ্ছে মদ্যপানের কারণে মৃত্যুর কারণ হতে পারে। বোঝা যাচ্ছে যে মদটি জলিব আল শুয়ুখ এলাকার ৪ নাম্বার ব্লক থেকে কেনা হয়েছিল।
মারা যাওয়া ১০ প্রবাসীর কয়েকজন বাংলাদেশিও রয়েছে তাদের মধ্যে ১ জন মোনায়েম মিয়া ব্রাম্মাণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাড়ী। ন্যাশনাল কোম্পানির শ্রমিক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মৃত্যুর পরিস্থিতি খতিয়ে দেখছে বলে জানা গেছে, কারণ নিহতরা সকলেই ওই এলাকায় কর্মরত প্রবাসী ছিলেন। তদন্তের আরও বিশদ বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে।