প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবিকতার প্রতীক বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই

ছবিঃ সংগ্রহীত।

মাইদুল হক মিকুঃ 

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের সাবেক বিচারক ও টেলিভিশন অনুষ্ঠান ‘কট ইন প্রভিডেন্স’ খ্যাত ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার (স্থানীয় সময়) তার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানানো হয়।

ক্যাপ্রিও ছিলেন মানবিক বিচারধারার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। ছোটখাটো অপরাধের মামলায় তিনি প্রায়ই সহানুভূতি ও মানবিকতার সঙ্গে রায় দিতেন। কখনো দরিদ্র শ্রমিকের পাশে দাঁড়াতেন, কখনো আদালতে শিশুকে বসিয়ে তার পিতামাতার মামলার বিচার করতে দিতেন। তার এই ব্যতিক্রমী রায়গুলো কোটি মানুষের হৃদয় ছুঁয়েছিল এবং অনলাইনে ভাইরাল হয়েছিল।

দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ক্যাপ্রিও চার দশকেরও বেশি সময় প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে তিনি অবসর নেন।

তার মৃত্যুতে রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাকি শোক জানিয়ে বলেন, “তিনি শুধু বিচারক ছিলেন না, মানবিকতার প্রতীক ছিলেন।” পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ক্যাপ্রিও ছিলেন এক আদর্শ স্বামী, পিতা, দাদা ও প্রিয় বন্ধু, যার কোমলতা ও মানবিকতা চিরস্মরণীয় হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়