প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবিক চিকিৎসক প্রফেসর ডা. একেএম ইউসুফ শিবলীর জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা

রাকিব রানা, নিজস্ব প্রতিবেদকঃ

মানবিক চিকিৎসা সেবা, সামাজিক কর্মকাণ্ড আর রোগীবান্ধব আচরণের জন্য পরিচিত প্রফেসর ডা. একেএম ইউসুফ শিবলীকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী এবং তাঁর অসংখ্য রোগী। তিনি নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং একই প্রতিষ্ঠানের ফার্মাকোলজি বিভাগের প্রধান। পাশাপাশি বিভিন্ন হাসপাতাল, ফাউন্ডেশন ও গবেষণা প্রতিষ্ঠানের নেতৃত্বে থেকেও নিয়মিত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তাঁর দীর্ঘ যোগ্যতার তালিকায় রয়েছে এমবিবিএস (ডিইউ), এমফিল (বিএসএমএমইউ), এমএসিপি (ইউএসএ), সিসিডি (বারডেম) এবং কার্ডিয়াক লাইফ সাপোর্টের উন্নত প্রশিক্ষণ। তিনি আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনেরও সদস্য।

সহকর্মীরা বলছেন, চিকিৎসাকে তিনি কেবল পেশা হিসেবে দেখেন না; রোগীর প্রতি মানবিকতা ও সহমর্মিতাকে তিনি জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। স্বল্প আয়ের রোগীদের অনেক সময় ফি ছাড়াই চিকিৎসা দেন তিনি। পাশাপাশি অসহায় রোগীদের জন্য বিনা মূল্যে ঔষধ বিতরণ,শীতার্থ দের জন্য শীতবস্ত্র প্রদান, বন্যা দুর্গতদের মাঝে খাবার ও  চিকিৎসা প্রদান করা, অসহায়, মহিলাদেরকে সেলাই মেশিন প্রদান করে তাদেরকে  কর্মজীবী করে গড়ে তোলা, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও হুজুরদের চিকিৎসাসহ নানা মানবিক কাজে জড়িত থাকেন। ঢাকার বাইরে নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করাও তাঁর নিত্যকার কাজের অংশ। তাঁর নেতৃত্বে “সেফ দ্য ফিউচার ফাউন্ডেশন”, “হেল্প এন্ড স্মাইল ফাউন্ডেশন” জাতীয় নাগরিক ফোরাম এবং “আমরা গড়ি ফাউন্ডেশন” বিভিন্ন সামাজিক উদ্যোগে কাজ করে আসছে।

রোগীরা জানান, ডা. শিবলীর সবচেয়ে বড় গুণ তাঁর আন্তরিকতা—রোগীর অবস্থা বুঝে সময় নিয়ে ব্যাখ্যা করা, মানসিকভাবে সাহস দেওয়া এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করা। জটিল রোগ বিশ্লেষণ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় তিনি বিশেষভাবে প্রশংসিত। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সহকর্মীরা বলেন, “তিনি শুধু একজন চিকিৎসক নন—একজন নিবেদিতপ্রাণ সেবক।”

জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে দৈনিক সরেজমিন বার্তার প্রতিবেদক রাকিব রানা বলেন, “ডা. শিবলী আমাদের সমাজে মানবতার আলোকবর্তিকা। ভবিষ্যৎ প্রজন্মও তাঁর মতো চিকিৎসকদের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পাবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়