ডেস্ক রিপোর্টঃ
অনেকের মনে এখনো এই ধারণা বিরাজ করছে—“ফ্যাট মানেই শরীরের জন্য ক্ষতিকর।” বাস্তবে কিন্তু সব ফ্যাট ক্ষতিকর নয়। বরং কিছু ফ্যাট শরীরের জন্য অত্যন্ত উপকারী। এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা একটি আনস্যাচুরেটেড এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড।
ফ্যাটের ধরন অনুযায়ী মূলত তিন ভাগে ভাগ করা হয়—স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড ও ট্র্যান্স ফ্যাট। এর মধ্যে ট্র্যান্স ফ্যাট সবচেয়ে ক্ষতিকর, স্যাচুরেটেড ফ্যাটও সীমিত পরিমাণে খাওয়া উচিত। তবে আনস্যাচুরেটেড ফ্যাট, বিশেষ করে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, শরীরের জন্য খুবই উপকারী।
আমরা ফ্যাট মূলত খাবার থেকে পাই। আবার শরীরের ভেতরেও কার্বোহাইড্রেট থেকে কিছু ফ্যাট তৈরি হয়। কিন্তু যেসব ফ্যাট শরীর নিজে তৈরি করতে পারে না, সেগুলোই এসেনশিয়াল ফ্যাট—যা শুধুমাত্র খাবার থেকেই গ্রহণ করতে হয়। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ঠিক এমনই এক অপরিহার্য পুষ্টি উপাদান।
এই আর্টিকেলে আমরা জানব ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ১৫টি গুরুত্বপূর্ণ উপকারিতা, কোন খাবারে এটি পাওয়া যায় এবং দৈনন্দিন জীবনে কতটা খাওয়া উচিত।
(তথ্যসূত্র: Hjalmarsdottir, 2023)
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ১৫টি উপকারিতা
1. চোখের স্বাস্থ্যের উন্নতি করে – রেটিনার কোষগুলো সুরক্ষিত রাখে ও দৃষ্টিশক্তি উন্নত করে।
2. গর্ভাবস্থা ও শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করে – নবজাতকের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
3. হৃদরোগের ঝুঁকি কমায় – রক্তে ক্ষতিকর চর্বি ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়।
4. মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি হ্রাস করে – রক্তচাপ ও ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে রাখে।
5. প্রদাহ কমায় – শরীরের প্রদাহজনিত সমস্যাগুলোর বিরুদ্ধে লড়াই করে।
6. অটোইমিউন রোগে সহায়তা করে – যেমন টাইপ-১ ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদিতে উপকারী।
7. বিষণ্ণতা ও উদ্বেগ কমাতে সাহায্য করে – মানসিক স্থিতি ও মুড নিয়ন্ত্রণে রাখে।
8. মানসিক ব্যাধি প্রতিরোধে ভূমিকা রাখে – স্কিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিজঅর্ডারের মতো ব্যাধিতে সহায়ক।
9. আলজেইমারস রোগ প্রতিরোধে সহায়ক – মস্তিষ্কের কোষের ক্ষয় প্রতিরোধ করে।
10. ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে – কিছু গবেষণায় দেখা গেছে, ওমেগা-৩ ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে পারে।
11. শিশুদের হাঁপানি (Asthma) কমায় – শ্বাসপ্রশ্বাসের সমস্যা ও প্রদাহ হ্রাস করে।
12. লিভারে চর্বি জমা কমায় – ফ্যাটি লিভার প্রতিরোধে সাহায্য করে।
13. হাড় ও জয়েন্টের স্বাস্থ্যের উন্নতি করে – আর্থ্রাইটিস ও অস্টিওপোরোসিসে উপকারী।
14. ঘুমের উন্নতি ঘটায় – ঘুমের মান বৃদ্ধি করে ও অনিদ্রা কমায়।
15. ত্বক ও চুলের যত্নে সহায়ক – ত্বকের আর্দ্রতা ধরে রাখে ও চুল পড়া কমায়।
কোন খাবারে পাওয়া যায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস হলো মাছ। বিশেষ করে স্যামন, সার্ডিন, টুনা, ম্যাকেরেল, রুই, কাতলা ও ইলিশ মাছ।
এছাড়া চিয়া সিড, ফ্ল্যাক্সসিড (তিসি), আখরোট, সয়াবিন, পালং শাক এবং ডিমের কুসুম থেকেও ওমেগা-৩ পাওয়া যায়।
কতটা খাওয়া উচিত
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক গড়ে ২৫০ থেকে ৫০০ মিলিগ্রাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রয়োজন।
প্রতিদিন দুই দিন পরপর মাছ খাওয়া বা সপ্তাহে অন্তত দুইবার ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খেলে শরীর এই প্রয়োজন মেটাতে পারে।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য এক অপরিহার্য পুষ্টি উপাদান। এটি হৃদরোগ, প্রদাহ, মানসিক চাপ ও চোখের সমস্যার ঝুঁকি কমায়।
তাই দৈনন্দিন খাদ্যতালিকায় মাছ, বাদাম, বীজ ও সবুজ শাকসবজি রাখলে শরীর ও মন দুটোই থাকবে সুস্থ ও কর্মক্ষম।