প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা: সিইসি

কে,এম সুজন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সিইসি আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ করতে সব ধরনের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। মক ভোটিং কার্যক্রমের মাধ্যমে ভোটারদের সচেতনতা ও প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বাড়ানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়