প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন প্রতিহত চেষ্টায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

কে,এম সুজন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার কোনো চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে তিনি এ সতর্কবার্তা দেন।

সিইসি বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন মাঠে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশাবাদী, আইনশৃঙ্খলা রক্ষা করে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।”

বর্তমান পরিস্থিতি সম্পর্কে সিইসি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো ‘পারফেক্ট লেভেলে’ না পৌঁছালেও ধীরে ধীরে তা স্বাভাবিকের দিকে ফিরে আসছে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কমিশন সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়