প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন

কে,এম সুজন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার, ১৩ নভেম্বর থেকে এই সংলাপ শুরু হবে বলে নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

তিনি জানান, প্রতিদিন সকাল ও বিকেলে দুটি পর্বে সংলাপ অনুষ্ঠিত হবে। তবে কোন দলের সঙ্গে কোন দিনে আলোচনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

ইসি সূত্রে জানা গেছে, জাতীয় পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল ও ন্যাশনাল আওয়ামী পার্টিসহ ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোকে সংলাপে না ডাকার বিষয়ে কমিশনের মধ্যে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইসি ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি প্রায় শেষ করেছে। চলতি নভেম্বর মাসের মধ্যেই প্রাক্-প্রস্তুতি সম্পন্ন করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

ইসির এই সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ গ্রহণ করে একটি সহযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা করছে কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়