প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকদের কর্মসূচি ঘোষণায় সাত কলেজ অস্থির: পরীক্ষা বন্ধ হলে আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

ক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা কলেজ

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার প্রস্তাব ঘিরে শিক্ষক - শিক্ষার্থী উভয় পক্ষের পাল্টাপাল্টি আন্দোলনে উত্তেজনা আরও তীব্র হয়েছে। দাবি, ক্ষোভ ও কর্মসূচিতে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠেছে।

গত রবিবার (৩০ নভেম্বর) প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত)  এর ২০২৪–২৫ শিক্ষাবর্ষের প্রথম ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি। ক্লাস না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা সাইন্স ল্যাব মোড় অবরোধ করে। পরে শাহবাগ অবরোধ করে থানাও ঘেরাও করেন।

২৫–২৬ সেশনের একজন শিক্ষার্থী বলেন, “ক্লাস শুরুই হয়নি, তার আগেই আমরা বছরের সেশনজটে পড়ে গেলাম।”

আন্দোলনকারীদের প্রতিনিধি জাকারিয়া জানান, ৩ ডিসেম্বরের মধ্যে ঢাকেবির চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ না হলে, তারা একদফা দাবির কঠোর আন্দোলনে যাবে।

অন্যদিকে, সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইন্টারমিডিয়েট সাইন্সল্যাব ব্লক করে ‘স্কুলিং মডেল’ বাতিলের দাবি তোলে।

একই দিন রাত ৮টা ৩০ মিনিটে সাত কলেজ স্বতন্ত্র রক্ষা কমিটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তাদের কর্মসূচির রোডম্যাপ প্রকাশ করে। এতে জানানো হয়, প্রস্তাবিত অধ্যাদেশের খসড়ায় থাকা স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) মাউশি কার্যালয়ের সামনে গণজমায়েত করবে সাত কলেজ শিক্ষকরা। পাশাপাশি ৬ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি, শহীদ মিনারে মহাসমাবেশ এবং শাটডাউনসহ আরও বেশ কিছু কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ৪ ডিসেম্বর চতুর্থ বর্ষের (২০২০–২১ সেশন) পরীক্ষা স্থগিতের কথা শুনে।  হঠাৎ এমন কর্মসূচির ঘোষণা পেয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। অনেকেই জানান,
“পরীক্ষা যদি বন্ধ করা হয়, তাহলে বিশ্ববিদ্যালয় করেই ছাড়বো।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়