প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাস্থ্যঝুঁকিতে এমসি কলেজের শিক্ষার্থীরা

কাজি সজীব আহমদ তালুকদার,
সিলেট জেলা প্রতিনিধি:

 
এক দশকের বেশি ধরে বন্ধ সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ক্যান্টিন। কলেজ ক্যাম্পাসে অবস্থিত একমাত্র ক্যান্টিনটি বন্ধ থাকায় বেশ ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে থাকা ভ্রাম্যমাণ ঝালমুড়ি ও ফুসকা কিংবা রাস্তার পাশের অস্বাস্থ্যকর খাবারের ওপর নির্ভর করতে হয় তাদের। এতে পেটের অসুখসহ নানা সমস্যায় ভোগতে হয় শিক্ষার্থীদের। এ অবস্থায় স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন অনেকে।

কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ২০১৪ সাল পর্যন্ত কলেজে ক্যান্টিনটি চালু ছিল। কিন্তু ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন) নেতারা বাকী খেয়ে বিল পরিশোধ না করায় ব্যবসা গুটিয়ে নেন ক্যান্টিনের ইজারাদার। এরপর আরও প্রায় ৪ বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ক্যান্টিনটি। ২০১৭ সালে ক্যান্টিনের পরিত্যক্ত ভবনটি ভেঙে সেই স্থানে ১০ তলা ভবন নির্মাণ কাজ শুরু হয়। এরপর থেকে ক্যান্টিনের কোনো চিহ্নই নেই এমসি কলেজ ক্যাম্পাসে। 

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে ক্যান্টিন না থাকায় ঝালমুড়ি, ফুচকা কিংবা বাইরের অস্বাস্থ্যকর খাবারই তাদের ভরসা। এসব খাবার অনেক ক্ষ

  • সর্বশেষ
  • জনপ্রিয়