প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়েবের চাকরি করে কোটি কোটি টাকার আলিশান ভবন সহ সম্পদের পাহাড় 

আবুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের  বড়রিয়া সেনপাড়া গ্রামের  শ্রীধর সাহার পুত্র নেপাল সাহা ভূমি অফিসের নায়েবের চাকরি করে নিজ গ্রামে আলিশান ভবন সহ নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক তার গ্রামের বেশ কিছু লোকজন বলেন নেপাল সাহা তার দুই সন্তান, স্ত্রী নিয়ে দুচালা টিনের ঘরে বসবাস করতেন। কিন্তু ভূমি অফিসের নায়েবের চাকরিতে ঘুষ দুর্নীতি  করে রাতারাতি কোটি কোটি টাকার  আলিশান ভবনসহ কিভাবে  সম্পদের পাহাড়  করেছেন, তাহা আমাদের বোধগম্য নয়। তবে সঠিক তদন্ত করলে, বিশেষ করে তার  দেওয়া খারিজের প্রস্তাবের তদন্ত করলেই বেরিয়ে আসবে, গ্রামের সহজ সরল সাধারণ খেটে খাওয়া সাধারণ  মানুষের কষ্টের পরিশ্রমের রক্ত ভেজা টাকা আর টাকা। সঠিক তদন্ত হলেই বেরিয়ে আসবে খারিজের প্রস্তাব পাঠাতে গিয়ে, কত শত কোটি টাকার মালিক হয়েছেন? চক  মিরপুর ইউনিয়নের বানিয়া ঘোনা গ্রামের নতু শেখের  তিন পুত্র একলাস মাতাব্বর, মানিক,মোতালেব ২৮ শতাংশ জমির তোর খারিজের প্রস্তাব দিতে, ১০০০০/দশ হাজার  টাকা হাতিয়ে নেন, সেই সাথে আরো ২০০ শতাংশ জমির খারিজের প্রস্তাবের বিষয়ে কথা বললে, নেপাল সাহা বলেন, এক লক্ষ টাকা জোগাড় করেন গা, যার ফলে এখন পর্যন্ত দুইশত( ২০০) শতাংশ জমি খারিজ করতে পারেননি।   নেপাল সাহা বর্তমানে দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়ন ভূমি অফিস এবং খলশী ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আছেন। এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা  নেপাল সাহা বলেন চাকরি করে স্ত্রী ও দুই সন্তানের ভরণ পোষণের পাশাপাশি সঞ্চয়ের টাকা দিয়ে কোটি কোটি টাকার অট্টালিকা বিলাস বহল ভবন তৈরি করেছেন। দুদকের উপ পরিচালক বলেন, লিখিত অভিযোগ পেলেই বিশাল অট্টালিকা ভবনসহ  সম্পদের পাহাড়ের  অনুসন্ধান পূর্বক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়