প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ৮০০(আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার

মোঃ মাসেকুর রহমান 

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া 


১৩/১১/২০২৫ খ্রি. রাত ১১:১০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ০২নং চান্দুরা ইউনিয়নের জালালপুর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৮০০(আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। 

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। ইমরান মিয়া (৩৭)
পিতা- মোঃ আঃ সোবহান
সাং-বামুটিয়া
থানা-বিজয়নগর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া

এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়