সিনিয়র রিপোর্টার তপন কুমার সাহা।
সিলেটের লাক্কাতুরা চা বাগান সংলগ্ন স্থানে রাবেয়া বেগম হত্যা মামলার এক অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব-৯ ও সিপিসি-৩, সুনামগঞ্জের যৌথ অভিযানে মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২ টায় সুনামগঞ্জ সদর উপজেলার জালালপুর এলাকায় অভিযান চালিয়ে আল আমীন (২৯) নামে এক আসামিকে গ্রেফতার করাহয়।
আল আমীন সুনামগঞ্জ জেলার সদর থানার কুরবাননগর ইউপির ব্রাহ্মনগাঁও, আইমাগাঁও এলাকার রুপ মিয়ার ছেলে।
র্যাব জানায়, ভিকটিম রাবেয়া বেগম সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মৌলারপাড় এলাকার বাসিন্দা। তার স্বামী ফারুকসহ অজ্ঞাতনামা কয়েকজন ১৬ অক্টোবর পূর্বপরিকল্পিতভাবে তাকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তর-পশ্চিমের একটি টিলার চূড়ার উপর নির্মমভাবে হত্যা করে ফেলে। এই ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।