এ, এফ, এম, কাইয়ুম (জঙ্গি) ব্যুরো-চিফ ফরিদপুর জেলাঃ
ফরিদপুরের চর-ভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে, আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত, এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার জলাল উদ্দিন, সার্বিক সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, জাহিদ তালুকদার, সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার জলাল উদ্দিন, বিদায়ী অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ হাফিজুর রহমান, জাইকার প্রতিনিধি মঞ্জুর সামাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, বি-আর-ডিবি, কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, ইমরান বিন ইসলাম, প্রমুখঃ বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী ওসির কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর অবদান ও মানবিক ভূমিকার প্রশংসা করেন, তারা বলেন, চর-ভদ্রাসনে তাঁর দায়িত্ব পালন বরাবরই ছিলো সফল ও প্রশংসনীয়, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রেফাতুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান (ভারপ্রাপ্ত), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হোসেন, ভেটেরি-নারি সার্জন রবিউল, উপজেলা সমবায় অফিসার ইয়াকুব আলী, একাডেমিক সুপার-ভাইজার ইয়াহিয়া মাহমুদ, আনসার ভিডিপি কর্মকর্তা সোনালী আক্তার ও ভেটেনারি সার্জন আবু-হানিফ সিদ্দিক, শেষে বিদায়ী, ওসি রজিউল্লাহ খানের হাতে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন, অনুষ্ঠানে এক আবেগ-ঘন পরিবেশ সৃষ্টি হয় এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন বলে জানা যায়।