প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর চর-ভদ্রাসনে পদ্মা নদীতে  মৎস্য অধিদপ্তরের অভিযান

প্রবীর কুমার তালুকদার সুজিৎ, বিশেষ প্রতিবেদকঃ 


ফরিদপুরের চর-ভদ্রাসনে পদ্মা নদীতে মঙ্গলবার  (২ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত, মৎস্য অধিদপ্তরের উদ্যোগে,  অভিযান পরিচালনা করা হয়েছে, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, টানা চলা এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, অভিযানে সহযোগিতা করেন, চর-ভদ্রাসন থানার একটি চৌকস পুলিশ টিম, এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীরা ও উপস্থিত ছিলেন, অভিযানে ১টি কাঠা উচ্ছেদ, প্রায় ১০ হাজার মিটার কারেন্ট-জাল এবং ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জব্দ করা করেন, পরে জব্দ করা এসব নিষিদ্ধ সামগ্রী জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, নাঈম হোসেন বিপ্লব বলেন, পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ও দুয়ারী ব্যবহারের কারণে মাছের প্রজনন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, মৎস্য বিভাগ আরও জানায়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাছ শিকার রোধে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়