প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরা-নড়াইল সড়কে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত এক

মোঃ তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি,মাগুরাঃ
মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কের পারলা মান্দারতলা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

নিহত মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম (২৫)। তিনি মাগুরা স্টেডিয়াম পাড়া এলাকার মাহবুবুর রহমানের ছেলে।

বুধবার (আজ) বিকেল ৪টার দিকে পারলা মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আব্দুর রহিম মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রাম থেকে মোটরসাইকেলে করে শহরের স্টেডিয়াম পাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পারলা মান্দারতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরার ২৫০ শয্যার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী রিয়াজের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়