প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে ডিবির অভিযানে ১২০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৩ জন আসামী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মোঃ সুমন আহম্মেদ 
 
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই মোঃ তানভীর হোসেন ভূইয়া এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া মানিকগঞ্জ জেলার সদর থানাধীন নারাঙ্গাই বাসস্ট্যান্ড সংলগ্ন ন্যাশলাল পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ রানা (২৭), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং- বাইচাইল, ইউপি-জাগীর, থানা- মানিকগঞ্জ সদর, ২। মোঃ গনি মিয়া (৩৫), পিতা-মৃত কেরু মিয়া, সাং-বালিয়াবাধা, ইউপি-সিংজুরী, থানা-ঘিওর, ৩। মোঃ রনি (৩১), পিতা-মোঃ ফয়জুদ্দিন, সাং-ঘিওর পূর্বপাড়া, থানা-ঘিওর, সর্ব জেলা- মানিকগঞ্জদেরকে ইং ০২/১২/২০২৫ তারিখ ২২.০৫ ঘটিকায় আটক করেন। উক্ত সময় ধৃত ১নং আসামী মোঃ রানা এর দখল হইতে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট, ২নং আসামী মোঃ গনি মিয়া এর দখল হইতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩নং আসামী মোঃ রনি এর দখল হইতে ০৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন।
 
এতদ্ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় ০১টি মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়