প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ার মিরপুরে বিএনপির বিশাল দোয়া মাহফিল, বেগম জিয়ার সুস্থতা কামনায় নেতাকর্মীদের প্রার্থনা

মো:এমদাদুল হক

ব্যুরো প্রধান,কুষ্টিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুষ্টিয়া মিরপুরের আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে মাহফিলটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশের রূপ নেয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন,“বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা মানে দেশের গণতন্ত্রের পুনরুত্থান। আজ কোটি মানুষ তার আরোগ্যের জন্য প্রার্থনা করছেন। মিরপুর–ভেড়ামারার জনগণ সবসময় দেশনেত্রীর পাশে থেকেছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন,“আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে বেগম জিয়া এখনও জনগণের হৃদয়ের অগ্রভাগে আছেন। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি।"

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুল ইসলাম শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক মকুল ইসলাম, পোরাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান পলাশ, ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, মিরপুর উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রশিদ, কুষ্টিয়া সিটি কলেজের প্রিন্সিপাল কামরুজ্জামান মন্টু, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি শাহাদত হোসেন মনু, যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক তীব্র, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, তালবাড়ী ইউনিয়নের বিএনপি নেতা অহিদুল কবিরাজ, কুড়শা ইউনিয়ন বিএনপির সদস্য মনিরুজ্জামান মিলন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সৈনিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পল্টু মন্ডল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ ইসলাম সাবিত, পৌর শ্রমিক দলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন দিনার, কুড়শা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বিপুল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট বকুল। সভাপতিত্ব করেন আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দৌলত।

বক্তারা বলেন,“বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তার সুস্থতা দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণ তার দ্রুত আরোগ্য কামনা করছে।”

বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর ইউনিটের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে রাজনৈতিক সংহতি এবং আধ্যাত্মিক আবহ বিরাজ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়