মো:এমদাদুল হক
ব্যুরো প্রধান,কুষ্টিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুষ্টিয়ার সদর উপজেলার ৯ নং ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ দোয়া মাহফিল এলাকায় রাজনৈতিকভাবে গুরুত্ববহ এক সমাবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এবং কুষ্টিয়া-৩ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন“বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশপ্রেমিক মানুষের প্রত্যাশা।”
প্রধান বক্তা বলেন“গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার দ্রুত আরোগ্য কামনায় সবার প্রতি দোয়ার আহ্বান জানাই।”
মাহফিলের সভাপতিত্ব করেন ৯ নং ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাদ আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।
অনুষ্ঠান সার্বিক সহযোগীতা করেন কুষ্টিয়া সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সহিদুজ্জামান শিপন।
দোয়া মাহফিলে বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা এবং বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান। মাঠ পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ এ মাহফিলে অংশগ্রহণ করেন।
৯ নং ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।