জোনায়েত আকন্দ:
গাজীপুরের শ্রীপুরের রেলস্টেশন সংলগ্ন বিএনপির কার্যালয়ে উপজেলা প্রতিবন্ধী কল্যান সংস্থার উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৩ ডিসেম্বর) বেলা ১১টায় রেল স্টেশন সংলগ্ন বিএনপির কার্যালয় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যান সংস্থার সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক আহসান কবির, শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীপুর প্রেসক্লাব এর সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন, খোকন প্রধান, আলমগীর হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম রানা, শ্রীপুর কাওরাইদ ইউনিয়ন বিএনপির আহবায়ক সদস্য জনি, শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, শ্রীপুর পৌর বিএনপি নেতা কামরুল হাসান মন্ডল এবং বিএনপির সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত প্রতিবন্ধী মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রতিবন্ধীদের পক্ষ হতে
সকলের উদ্দেশ্যে বলেন,"সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য প্রতিবন্ধী কল্যান সংস্থা প্রতিষ্ঠিত করেন। আমরা দোয়া করি আল্লাহ তায়ালা আমাদের দিকে তাকিয়ে হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন"।
প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বক্তব্যে বলেন, দেশনেত্রী সারাটি জীবন দেশের অসহায় মেহনতী মানুষের জন্য তাদের অধিকার প্রতিষ্ঠা করতে আত্মনিয়োগ করেছেন, আপনারা দোয়া করুন সুস্থ হয়ে যেন আপনাদের কল্যানে কাজ করে যেতে পারেন।
মিলাদ ও দোয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।