প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাটুরিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

মানিকগঞ্জ প্রতিনিধি: মোঃ সুমন আহম্মেদ 

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।
৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাটুরিয়ায় অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন স্থানীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন পর্যায়ে দাবি জানানো হলেও তা বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সেক্রেটারি সুজন মিয়া, ফার্মাসিস্ট, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়