প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সিলেট নগরের সিএনজি ভাড়ার প্রস্তাবিত তালিকা প্রকাশ, সর্বনিম্ন ৬০ থেকে সর্বোচ্চ ১৮০ টাকা ভাড়া

সিনিয়র রিপোর্টার তপন কুমার সাহা।  

নগরে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণের উদ্যোগ দিয়েছে সিলেট মহানগর পুলিশ। এ লক্ষ্যে প্রস্তাবিত একটি ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশের ফেসবুক পেজে গণবিজ্ঞপ্তি আকারে এ তালিকা প্রদান করা হয়।

সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে বলা হয়- ‘সিলেট নগরের বিভিন্ন পয়েন্ট থেকে যাতায়াতের নিম্মিতে সিএনজি চালিত থ্রি হুইলার ভাড়ার হার পুণঃণির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রস্তুতকরণে নগরের রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, সিএনজি মালিক ও শ্রমিক নেতৃবন্দসহ সর্বস্তরের সাধারণ জনগনের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে।’

এ ব্যাপারে নগরবাসীকেও মতামত প্রদানের আহ্বান জানিয়েছেন পুলি কমিশনার। মতামত পাঠানো যাবে ফোন, ই-মেইল ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী সিলেট নগরের সিএনজিভাড়া সর্বনিম্ন ৬০ টাকা থেকে সর্বোচ্চ ১৮০ টাকা প্রস্তাব করা হয়েছে। আর ঘন্টা ভিত্তিতে ভাড়ার জন্য প্রতিঘন্টা ১৫০ টাকা ও পরবর্তী প্রতি ৩০ মিনিট ৭৫ টাকা করে প্রস্তাব করা হয়েেছে।

এর আগে সিলেট নগরের রিকশা ভাড়ার খসড়া তালিকা প্র্রকাশ করেছিলো মহানগর পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়