এস কে মুকুল,জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি সুশৃঙ্খল ও ধর্মীয় পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সরকারি সাঈদ আলতাফুন্নেছা কলেজে প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল বারী ও জয়পুরহাট -১ আসনে মাসুদ রানা সহ কালাই, ক্ষেতলাল,আক্কেলপুর বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী, মসজিদের মুসল্লি, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম,সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইখতিয়ার রানা, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, দোয়া মানুষের জীবনের দিকনির্দেশনা ও শান্তির পথ দেখায়। বর্তমান সময়ের বিভিন্ন সংকট ও সামাজিক সমস্যার সমাধানে পরস্পরের প্রতি সহমর্মিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন তারা।
শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, অসুস্থদের সুস্থতা এবং সকলের শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি ঘিরে এলাকাবাসীর মধ্যে একটি ধর্মীয় ও আধ্যাত্মিক আবহ তৈরি হয়।