জান্নাতুল বাকী রিপোর্টা শেরপুর
শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্নজোরা ও তাওয়াকোচা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চারটি ভারতীয় চোরাই গরু ও ২২৫ কেজি জিরা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য ও গবাদি পশু চোরাচালানের গোপন সংবাদ পাওয়ার পর বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চোরাই গরু ও জিরার বস্তাগুলো উদ্ধার করা সম্ভব হয়।
আটককৃত গরু ও জিরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।