মোঃ হাসান আলী
রিপোর্টার টাংগাইল
টাঙ্গাইলের সখিপুর
সখিপুর উপজেলার অন্যতম স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে। শিক্ষার মান, শৃঙ্খলা ও ফলাফলের ধারাবাহিক উৎকর্ষ ধরে রাখায় এলাকাবাসীর কাছে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই বিশেষ আস্থার স্থানে রয়েছে।
প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে ওঠা এই বিদ্যালয়টির রয়েছে সু-বিশাল খেলার মাঠ, পাকা ও আধুনিক ভবন, এবং অভিজ্ঞ ও উদীয়মান শিক্ষকমণ্ডলী। নিরিবিলি, শান্ত পরিবেশের কারণে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে এবং অভিভাবকরাও সন্তুষ্ট থাকেন।
বিদ্যালয় পরিচালনা কমিটি জানায়, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা সার্বক্ষণিক পাঠদান কর্মসূচি পরিচালিত হয়। এসএসসি ও অষ্টম শ্রেণির (জেএসসি) পরীক্ষায় শিক্ষার্থীদের ধারাবাহিক ভালো ফলাফল ইছাদিঘীর পরিচিতি আরও সমৃদ্ধ করেছে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আচরণগত উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি।
শিক্ষার্থীদের জন্য রয়েছে নিয়মিত পাঠদান, ব্যক্তিগত তত্ত্বাবধান, সহপাঠ কার্যক্রম, খেলাধুলার সুযোগ, এবং সার্বক্ষণিক নজরদারি। চুল, পোশাক থেকে শুরু করে আচরণ—সবকিছুর ব্যাপারে তদারকি করে শিক্ষার্থীদের সুশৃঙ্খল ধারায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বিদ্যালয় প্রশাসন।
বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশ্যে জানান,
“গুণগত শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনে আমাদের শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করছেন। একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয় হতে পারে আপনার সন্তানের সঠিক ঠিকানা।”
ভর্তি তথ্য:
শ্রেণি: ৬ষ্ঠ থেকে ৯ম
স্থান: ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয়, সখিপুর, টাঙ্গাইল। প্রয়োজনে: প্রধান শিক্ষক-
*০১৭১৯৫৩০২৮৫*
ভর্তি চলছে: চলতি শিক্ষাবর্ষে নির্ধারিত সময়ের মধ্যে
স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের মাঝে বিদ্যালয়টির এই ভর্তি কার্যক্রম নিয়ে ইতোমধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়েছে।