প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা নতুন ইউএনও সাইফুল হুদার দায়িত্ব গ্রহণের মধ্যেই উন্নয়নে নতুন প্রত্যাশার আলো

মেহেরপুর জেলা প্রতিনিধি: জন অমৃত মন্ডল 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাইফুল হুদা। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নেন। তার যোগদানে স্থানীয় প্রশাসনে নতুন উদ্যম ও গতির সঞ্চার হবে বলে আশা করছেন মুজিবনগরবাসী।

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল হুদা ময়মনসিংহ জেলার সন্তান। ২০০৫ সালে ময়মনসিংহ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৭ সালে ময়মনসিংহ কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি। এরপর আনন্দমোহন কলেজ থেকে ইংরেজি বিষয়ে ২০১৬ সালে অনার্স এবং ২০১৭ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

বিসিএসের মাধ্যমে চাকরি জীবনে প্রবেশের পর তিনি সহকারী কমিশনার হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। পরে দিনাজপুরে সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে তিনি মুজিবনগরের নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।

এক সন্তানের জনক সাইফুল হুদা দায়িত্ব গ্রহণের পর বলেন, “সকলের সহযোগিতা নিয়ে মুজিবনগরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে চাই।”

স্থানীয়রা আশা করছেন, তার তরুণ নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা মুজিবনগরের উন্নয়নযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়