প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর চর-ভদ্রাসন থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী টেলিফোন ডিজিটাল যুগের চাপে বিলীন হচ্ছে এক সময়ের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম

এ, এফ,এম, কাইয়ুম (জঙ্গি) ব্যুরো-চিফ ফরিদপুর জেলাঃ 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা থেকে ধীরে-ধীরে হারিয়ে যাচ্ছে এক সময়ের সবচেয়ে নির্ভর-যোগ্য যোগাযোগ মাধ্যম—ল্যান্ড-লাইন টেলিফোন, প্রযুক্তির দ্রুত উন্নয়ন, মোবাইল ফোনের সহজ- লভ্যতা এবং ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার বিকাশে, ঐতিহ্যবাহী টেলিফোন এখন প্রায় বিলুপ্তির পথে, উপজেলা টেলিফোন এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, এক সময় চর-ভদ্রাসনের বিভিন্ন ইউনিয়ন ও সরকারি অফিসে ল্যান্ডলাইন ছিল, যোগা-যোগের প্রধান মাধ্যম, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি, সাধারণ মানুষের ঘরেও টেলিফোন লাইনের ব্যবহার ছিল, বেশ প্রচলিত, কিন্তু গত এক দশকে লাইন নষ্ট হওয়া, রক্ষণা-বেক্ষণের অভাব এবং টেলি-যোগাযোগ খাতে আধুনিক প্রযুক্তির আগ্রাসনে, এসব লাইন প্রায় অচল হয়ে পড়েছে, স্থানীয় বাসিন্দারা জানান, মোবাইল ফোনের সুবিধা বাড়ায়, ল্যান্ড-লাইনের প্রতি মানুষের আগ্রহ কমে গেছে, আগে কোনো জরুরি খবরে বা দূরে থাকা, স্বজনদের সঙ্গে কথা বলার একমাত্র মাধ্যম ছিল টেলিফোন, বুথ বা ঘরের ল্যান্ডলাইন। এখন প্রতিটি মানুষের হাতে মোবাইল থাকায় গ্রামাঞ্চলে ল্যান্ডলাইন ব্যবহারের আর প্রয়োজন দেখা যায় না, টেলিফোন অফিসের কর্মকর্তারা বলেন, পুরোনো কপার লাইন নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে সংযোগ দেওয়াও সম্ভব হচ্ছে না, পাশাপাশি ব্যবহার কারীদের, সংখ্যা কমে যাওয়াতে রক্ষণাবেক্ষণ করাও ব্যয়বহুল হয়ে পড়েছে, ফলে ধীরে ধীরে ল্যান্ডলাইন সেবা একপ্রকার বন্ধের মুখে,
স্থানীয়, সমাজ বিদরা মনে করেন, এটি শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং চর-ভদ্রাসনের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ হারিয়ে যাওয়া, একসময় টেলিফোন বুথকে কেন্দ্র করে, মানুষের আড্ডা, খবর বিনিময় কিংবা দূর-দূরান্তের যোগাযোগের যে স্মৃতি ছিল, তা এখন শুধুই অতীত, প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবন সহজ করলে ও এর কারণে হারিয়ে যাচ্ছে কিছু মূল্যবান ইতিহাস এবং  স্মৃতি—চর-ভদ্রাসনের ঐতিহ্যবাহী টেলিফোন তারই একটি জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়