প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর চর-ভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেট ঝুঁকিপূর্ণ অবস্থায়, ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ

এ, এফ, এম, কাইয়ুম (জঙ্গি) ব্যুরো-চিফ ফরিদপুর জেলাঃ

ফরিদপুরের চর-ভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেট দীর্ঘদিন ধরে অবহেলা, রক্ষ-ণাবেক্ষণের ঘাটতি ও কাঠামোগত দুর্বলতার কারণে এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা, প্রতিদিন শত-শত ক্রেতা ও দোকানিদের চলাচল থাকা এই মার্কেট, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকির শিকার  হতে পারে, স্থানীয়দের মতে, মার্কেট ভবনের বেশ কিছু অংশে দেয়ালে ফাটল, সিঁড়িতে ভাঙন এবং ছাদের স্যাঁত-সেঁতে ভাব স্পষ্টভাবে দেখা যায়, বিশেষ করে বর্ষার সময় পানি ঢুকে পড়ে, দোকান গুলোতে, যা ভবনের দুর্বলতার আরও প্রমাণ, ব্যবসায়ীরা জানান, বারবার অভিযোগ দেওয়ার পরও কর্তৃ-পক্ষের, পক্ষ থেকে এখনো কার্যকর কোনো সংস্কার বা পূর্ণ-নির্মাণের  উদ্যোগ নেয়নি,  এক ব্যবসায়ী জানান, “আমরা প্রতিদিন ভয় নিয়ে দোকান চালাই, ভবনটা যে কোনো সময় ধসে পড়তে পারে—এমন আশঙ্কা থেকেই যায়, ক্রেতারাও নিরাপত্তা হীনতায়, প্রায়ই মার্কেটে আসতে অনীহা প্রকাশ করছেন, উপজেলা পরিষদের একাধিক সূত্র বলছেন, ভবনটি দীর্ঘদিন আগে নির্মিত হওয়ায় এখন সংস্কার ও পুনঃনির্মাণ জরুরি হয়ে পড়েছে, তবে বাজেট সংকট ও প্রক্রিয়ার জটিলতার কারণে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না, স্থানীয়রা দ্রুত ঝুঁকি-পূর্ণ মার্কেট ভবনের সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি বড় ধরনের কোনো দুর্ঘটনায় প্রাণহানি ঠেকানো যায়, চর-ভদ্রাসনের এই গুরুত্বপূর্ণ মার্কেটের, নিরাপত্তা নিশ্চিত করতে, প্রশাসনের দ্রুত উদ্যোগই এখন সকলের প্রত্যাশা বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়