প্রবীর কুমার তালুকদার সুজিৎ, বিশেষ প্রতিবেদকঃ
ফরিদপুর জেলার পদ্মা নদীর মাঝের বিস্তৃত চরাঞ্চলে অবস্থিত চর-ভদ্রাসন উপজেলা ধারাবাহিক ভাবে উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও জনসেবায় এগিয়ে যাচ্ছে, নদী-ভাঙন প্রবণ এই উপজেলার মানুষ, বহুদিন ধরে নানা-মুখী চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সম্প্রতিক বছর গুলোতে পরিবর্তনের ছোঁয়ায় স্পষ্টভাবে অনুভূত হচ্ছে, উপজেলা প্রশাসন জানায়, নদী-শাসন প্রকল্পের কাজ এগিয়ে যাওয়ায় ভাঙনের ঝুঁকি আগের তুলনায় কমেছে, পাশা-পাশি নতুন সড়ক নির্মাণ, ব্রিজ-কাল-ভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে, এছাড়া কৃষিনির্ভর এই অঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যেমন ধান, পাট, শাক-সবজি ও বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদনে, স্থানীয় কৃষকরা আগের চেয়ে বেশি লাভবান হচ্ছেন, কৃষি অফিসের উদ্যোগে মাঠ-পর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম চালু থাকায় কৃষি উৎপাদনে ও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, চর-ভদ্রাসনের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সরকারি সেবায় স্বচ্ছতা বৃদ্ধির কারণে, তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি এসেছে, বিশেষ করে, ইউনিয়ন পর্যায়ে সেবা প্রাপ্তি সহজ হওয়ায় দূর-দূরান্তে যেতে হচ্ছে না, স্থানীয় জন-প্রতিনিধিদের মতে, পদ্মার মাঝের এই উপজেলা আরও সম্ভাবনাময় হয়ে উঠতে পারে, যদি নদী-শাসন, শিক্ষা ও কৃষি উন্নয়ন প্রকল্পগুলো দীর্ঘমেয়াদে বাস্তবায়ন করা যায়, উন্নয়ন ধারা-বাহিকতা বজায় থাকলে চর-ভদ্রাসন একদিন, ফরিদপুর জেলার অন্যতম মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে—এমন আশা স্থানীয়দের, মনে হয়।