প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এম এ কাজী আজিম -ফেনী জেলা প্রতিনিধি :

বাংলাদেশ প্রেসক্লাব গভঃ রেজিঃ নং–৯৮৭৩৬/১২ ফেনী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে শহরের “ডি রয়েল স্যামন” হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

আরটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আজাদ মালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারাজ হাবীব খান, জেলা তথ্য অফিসার এস. এম. আল আমিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি এবং বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম চৌধুরী দুলদুল।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ফরিদ খান বলেন, “দেশে সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল নামে একটি প্রতিষ্ঠান থাকলেও সারাদেশে কতজন সাংবাদিক রয়েছে তার সঠিক তালিকা এখনো নেই। পাঠ্যবইয়ে সাংবাদিকতার ওপর কোনো বিষয় নেই—মাধ্যমিক পর্যায় থেকে অন্তত একটিমাত্র অধ্যায় বা প্রবন্ধ থাকা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের পূর্ণ শিক্ষাগত ও পেশাগত জবাবদিহিতা থাকবে তাদের নিজ নিজ মিডিয়ায়। সাংবাদিক হিসেবে স্বীকৃতি পেতে অবশ্যই বৈধ আইডি কার্ড ও নিয়োগপত্র থাকতে হবে। বাংলাদেশ প্রেসক্লাব কোনো চাঁদা বা অনুদান সংগ্রহ করে না; চাঁদাবাজি বা অপকর্মে জড়িত কাউকে সংগঠনের সদস্য করা হবে না।”

এম এ দেওয়ানীর সঞ্চালনায় বক্তব্য দেন সাপ্তাহিক ফেনীর শক্তি পত্রিকার সম্পাদক শেখ ফরিদ রতন, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসাইন, বৈশাখী টিভির ফেনী প্রতিনিধি রাজন দেবনাথ, বাংলাদেশ আলোর ফেনী জেলা প্রতিনিধি আবুল হাসনাত তুহীন, সাপ্তাহিক হকার্স–এর রিপোর্টার মোঃ হুমায়ুন, কবি গাজী হানিফ, আজকের বসুন্ধরার এমএ রহমান দুলাল ভুঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান মাহমুদ, আবু ইউসুফ মিন্টু, শাহ শহীদ, ওমর ফারুক, ফয়েজুল আবছার চৌধুরী বাদল, ফেনী সদর উপজেলা কমিটির আহ্বায়ক মুজাহিদুল ইসলাম জাবের, ছাগলনাইয়া উপজেলা কমিটির আহ্বায়ক নুরুল আমিন, ফুলগাজী উপজেলা কমিটির আহ্বায়ক মহিউদ্দীন মহি, সোনাগাজী উপজেলা কমিটির আহ্বায়ক ফখরুল ইসলাম, হাফেজ মাওলানা আহসান উল্যাহ, সৈয়দ মনির, এমরান পাটোয়ারি, রাজন, কাউছার, হাবীব মিয়াজী প্রমুখ।
সম্মেলনে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান ফেনী জেলা কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করেন। এতে সভাপতি হয়েছেন আজাদ মালদার, সাধারণ সম্পাদক এম এ দেওয়ানী, সাংগঠনিক সম্পাদক ফারুক সবুজ এবং কোষাধ্যক্ষ মহিউদ্দীন মহি। আগামী সাত দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা কেন্দ্রীয় কমিটিতে অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সম্মেলনে ফেনী জেলা ও বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্তিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়