মোঃ আমিনুল ইসলাম
জেলা প্রতিনিধি
আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে ২০২৫ তারুণ্যের উৎসবে এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ ও ভুয়াপুর ইব্রাহিম খাঁ সরকারি কলেজ মধ্যকার উত্তেজনাপূর্ণ খেলা টি আজ শহীদ মারুফ হোসেন স্টেডিয়াম টাঙ্গাইলে অনুষ্ঠিত হয় (২ ডিসেম্বর ২০২৫) বেলা তিনটায়। খেলাটি উপস্থিত ছিলেন সরকারি শামসুল হক কলেজের উপাধ্যক্ষ নয়ামিয়া। খেলোয়ার দের স্বাগত জানিয়ে পরিচয় পর্ব শেষে দেড় ঘণ্টার খেলায় মাঠে আধিপত্য দেখিয়ে এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ ০২,এক গোলে পরাজিত হন ভুয়াপুর ইব্রাহিম খাঁ সরকারি কলেজ,বিজয়ী হন সরকারি শামসুল হক কলেজ।
ম্যাচ টিতে সরকারি শামসুল হক কলেজের পক্ষে একের পর এক দুর্দান্ত আক্রমণে গোলের বন্যা দেখা যায়। খেলায় ম্যানেজারের দায়িত্ব পালন করেন মাসুদ ভূঁইয়া ও কোচ হিসেবে ছিলেন লুৎফর রহমান এবং কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। আরো উপস্থিত ছিলেন সরকারি শামসুল হক কলেজ এর অসংখ্য শিক্ষার্থী।
খেলা শেষে শহীদ মারুফ স্টেডিয়াম টাঙ্গাইলে আবারও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজে এর খেলোয়ার দের প্রতি অভিনন্দন জানান অতিথিবৃন্দ।