মোঃ রফিকুল ইসলাম
নোয়াখালী
জেলা প্রতিনিধি
নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেনে র সভাপতিত্বে জেলার সকল থানার অফিসার ইনচার্জ দের সাথে জেলার আইন-শৃংখলা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২ রা ডিসেম্বর নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ১১:৩০ এ উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, কমিউনিটি পুলিশিং জোরদার, মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং নিজ নিজ থানার কার্যক্রম, চ্যালেঞ্জ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ডিআইও-১,
নোয়াখালী। এছাড়াও সকল থানার অফিসার ইনর্চাজবৃন্দ সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিশেষে পুলিশ সুপার মহোদয় সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতা, শিষ্টাচার, মানবিকতা এবং প্রাজ্ঞতা দিয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।