প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

শিমুল রেজা 

কৃষি  উন্নয়নের  মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা  জোরদারকরণ প্রকল্পের  আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চুয়াডাঙ্গায় ৩দিন ব্যাপি কৃষি  প্রযুক্তি ও পুষ্টি  মেলার উদ্বোধন করা হয়েছে। শহরের মুক্তমঞ্চ চত্বরে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমানের উপস্থাপনায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিদেশীরা কম খাবারে শক্তি  অর্জন করতে  পারে, যেটা আমরা পারি না। পরিবারকে পুষ্টিকর খাবার  তৈরীতে উৎসাহ যোগাতে হবে। যাদের জায়গা জমি আছে সেগুলো ব্যবহার করে টাটকা ফল- মূল, শাক সব্জি তৈরির  দায়িত্ব  নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.সাহাবুদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) কৃষ্ণ রায়। এছাড়াও  বক্তব্য রাখেন  বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের জেলা আহবায়ক আসলাম হোসেন অর্ক, কৃষি  উদ্যোক্তা সজল আহমেদ ও আসলাম উদ্দিন সোহাগ  প্রমুখ । মেলায় ১২টি স্টল শোভা পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়