প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সাথে  নতুন পুলিশ সুপারের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

মোঃ ইসারুল 

 চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  স্থানীয় সাংবাদিকদের সাথে  মঙ্গলবার  ২ ডিসেম্বর  সকালে মতবিনিময় সভা করেন।  
এসময় মাদক, বাল্য বিবাহ, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন, ধর্ষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা তুলে ধরেন মিডিয়া কর্মীরা। জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মিডিয়া কর্মীদের আলোচনার আলোকে বলেন, আমি সবেমাত্র চাঁপাইনবাবগঞ্জে জয়েন্ট করলাম সাংবাদিক ভাইদের নিয়ে আমের রাজধানী এই চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনশৃঙ্খলার উন্নতি করতে চাই। মাদক, বাল্যবিবাহ, থেকে শুরু করে প্রতিটি অপরাধ নির্মুল হবে তবে সাংবাদিক ভাই আপনারা সহযোগীতা করবেন। আইন শৃঙ্খলা যাতে অবনতি হয় এবিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়