জুনায়েদ কামাল - ব্যুরো চীফ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ২নং দাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম দুলালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান সদর উপজেলা বিএনপির নির্বাচনী প্রচারণা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্লাহ বাহার হিরণ। সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল। সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার। সদর উপজেলা বিএনপির নির্বাচনী প্রচারণা কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট এইচ.এম নিজাম উদ্দিন। নির্বাচনী প্রচারণা কমিটির যুগ্ম আহ্বায়ক শামসুদ্দোহা মিঠু। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক অভি। সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এ্যাডভোকেট কাজী কবিরসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
প্রধান অতিথি হারুনুর রশিদ আজাদ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ প্রতীক। তার মুক্তি ও সুস্থতা আজ রাজনৈতিক সীমা ছাড়িয়ে জাতীয় প্রত্যাশায় পরিণত হয়েছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা ও নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি ছলিম উল্লাহ বাহার হিরণ বলেন, দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। তিনি অসুস্থ থাকলেও তার রাজনীতি মাঠে-মাঠে মানুষকে অনুপ্রাণিত করছে। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দীর্ঘদিন যাবত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা দোয়া করি আল্লাহ তায়ালা যেনো তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন বলেন, বিএনপির রাজনীতি কখনো প্রতিহিংসার নয়—বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার। তিনি দাবি করেন, খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরলে দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নেবে, আর জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হবে।
অনুষ্ঠান শেষে মাওলানা ওসমান গণির পরিচালনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।