প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে তারুণ্য উৎসব ২০২৫: সরকারি শামসুল হক কলেজের দাপুটে জয়

মোঃ আমিনুল ইসলাম
‎জেলা প্রতিনিধি 

‎টাঙ্গাইলে তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে  এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ বনাম নাগরপুর সরকারি টেকনিক্যাল কলেজের মধ্যকার উত্তেজনাপূর্ণ খেলা টি শহীদ মারুফ হোসেন স্টেডিয়াম টাঙ্গাইলে অনুষ্ঠিত হয় (১ ডিসেম্বর ২০২৫) বেলা তিনটায়। খেলাটি উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন সরকারি শামসুল হক কলেজের উপাধ্যক্ষ নয়ামিয়া।
‎স্বাগত বক্তব্য ও খেলোয়াড়দের পরিচয় পর্ব শেষে দেড় ঘণ্টার খেলায় মাঠে আধিপত্য দেখিয়ে সরকারি শামসুল হক কলেজ ৫–১ গোলে নাগরপুর সরকারি টেকনিক্যাল কলেজকে হারিয়ে বিজয় অর্জন করেন,সরকারি শামসুল হক কলেজ।

‎ম্যাচে সরকারি শামসুল হক কলেজের পক্ষে একের পর এক দুর্দান্ত আক্রমণে গোলের বন্যা দেখা যায়। খেলায় ম্যানেজারের দায়িত্ব পালন করেন মাসুদ ভূঁইয়া, এবং কোচ হিসেবে ছিলেন লুৎফর রহমান।
‎এসময় মাঠে উপস্থিত ছিলেন-
‎সরকারি শামসুল হক কলেজের উপাধ্যক্ষ নয়ামিয়া,
‎আনোয়ারুল হক (মার্কেট),
‎ইসমাইল হোসেন খান (সম্পাদক শিক্ষক পরিষদ),
‎আব্দুল লতিফ মিয়া (পরিসংখ্যান),
‎হারুন অর রশিদ (ইংরেজি),
‎ফিরোজ আলম (সমাজকর্ম),
‎যুথিদাস (সমাজকর্ম),
‎ওজুফা আক্তার (বাংলা),
‎জাহিদুল ইসলাম (সহকারী শিক্ষক),
‎সহ আরও শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

‎এছাড়া উপস্থিত ছিলেন সরকারি শামসুল হক কলেজ শাখা ছাত্রদলের নির্বাচিত সভাপতি মোঃ আশরাফুল ইসলাম (পাপন) এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ, নিরব,আলমগীর,ফাহিম,সহ কলেজের অসংখ্য শিক্ষার্থী।

‎খেলা শেষে শহীদ মারুফ স্টেডিয়াম টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়