প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মনিরুজ্জামান কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি গাজীপুর।

জামালপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা এ মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান খান লাভলু।
বিশেষ অতিথি ছিলেন হারুন অর রশীদ দেওয়ান, সভাপতি – জামালপুর ইউনিয়ন বিএনপি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন সরকার, সাধারণ সম্পাদক – ইউনিয়ন বিএনপি।

এছাড়াও উপস্থিত ছিলেন—
জহির মোড়ল, প্রফেসর শরীফ, মহসিন মোড়ল, আজিজ মোড়ল, সোহরাব হোসেন, জিএস মাসুদ, রুস্তম মোড়ল, সুলতান মেম্বার, মিয়া বাগমার, হাসি মোড়ল, রাফিক মোড়ল, নাজমূল, রাসেল, এবং আলামিন মোড়ল সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন—
বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষার জন্য অত্যন্ত জরুরি।

পরে দেশনেত্রীর রোগমুক্তি, দেশের শান্তি, উন্নতি ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়