প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর সদরপুরে মানবিক সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৫ উপলক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনাঃ

এ, এফ, এম, কাইয়ুম (জঙ্গি) ব্যুরো-চিফ, ফরিদপুর জেলাঃ 


ফরিদপুরের সদরপুর উপজেলা সম্মেলন কক্ষে ২৮ শে নভেম্বর শুক্রবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানবিক সংগঠন, সদরপুরে ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৫,  অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ,  উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, সদরপুরের, অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনদের সম্মাননা ও অতিথিদের সম্মাননা দেওয়া হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে, বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান, এবং মানবিক সংগঠন সদরপুরের উপদেষ্টা জনাব মোঃ ফজলুর রহমান,
মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার, জাকিয়া সুলতানা, ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ ও মানবিক সংগঠন সদরপুরের উপদেষ্টা, প্রফেসর ইসহাক মিয়া, সদরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও মানবিক সংগঠন সদরপুরের উপদেষ্টা  মোঃ হাসিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা, কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন, এসময় সংগঠনটির কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে আরও বক্তব্য রাখেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক, ফজলুল হক ফয়সাল প্রধান অতিথির বক্তব্যে  মোঃ ফজলুর রহমান, বলেন মানবিক সংগঠন সদরপুরে অসহায় মানুষদের ক্ষুদ্র-ক্ষুদ্র সহযোগিতার পাশা-পাশি কাউকে,  দোকান দিয়ে, গরু দিয়ে, কর্মসংস্থান করে দিচ্ছে এটা আমাকে অনুপ্রাণিত করছে, তিনি আরো বলেন  সদরপুরে স্বেচ্ছাসেবী, সংগঠন গুলোর পাশে আমি সব সময় থাকবো, মাদ্রাসার ছাত্রদের মাঝে ক্রীড়া, সামগ্রী, কৃতি শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান
 সংগঠন'টি ২০১৯ সালে প্রতিষ্ঠা হওয়ার, পর থেকে মানুষের সেবা দিয়ে যাচ্ছে, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, অসহায় পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা, আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর উপহার, প্রতিবন্ধীদের মাঝে হুইল-চেয়ার বিতরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, করোনা কালীন, সময়ে সচেতনতা-মূলক প্রচার ও খাদ্য সামগ্রী বিতরণ, কোরআন তেলাওয়াত প্রতি-যোগিতা অনুষ্ঠানের আয়োজন, গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল আয়োজন, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন, সহ তারা ইতিমধ্যে বেশ কিছু কার্যক্রম করেছেন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়