প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের সদরপুরে বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুদন্ড চেয়ে মানববন্ধন করেছেন সর্বস্তরের মুসলিম জনতাঃ

প্রবীর কুমার তালুকদার সুজিৎ, বিশেষ প্রতিবেদকঃ 

ফরিদপুরের সদরপুরে মহান আল্লাহ্ তায়ালার কটূক্তি ও আল-কোর-আনের আয়াতের অপব্যাখ্যার দায়ে ভন্ড-বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুদন্ড চেয়ে মানববন্ধন করেছে সদরপুরের  সর্বস্তরের মুসলিম জনতা, শুক্রবার (২৮  শে নভেম্বর) জুমার নামাজ শেষে সদরপুর থানার সামনে মেইন-রোডে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়

 সম্প্রতি আবুল সরকারের অনুষ্ঠানের কিছু ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় সে আল্লাহ্ তায়ালাকে নিয়ে বিশেষ অঙ্গভঙ্গি নিয়ে কটূক্তি করে। অন্যএক ভিডিওতে দেখা যায় আবুল সরকার সুরা নাস এর তরজমায় অপব্যাখ্যা করে বলে ‘আল্লায় নাচতে কইছে তাই নাচি’। এইসব ভিডিও চিত্র সর্বস্তরের মুসলমানদের অনুভূতিতে আঘাত দেয়। তারই ধারাবাহিকতায় সদরপুরে মানববন্ধন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

মুফতি মুহম্মদ জাকির হুসাইন ফরিদীর সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আমির হোসাইন, হাফেজ আব্দুল আউয়াল, যুবনেতা আমানত উল্লাহ্, আবুবকর পেয়াদা, মিজানুর রহমান, মাওলানা জুনাইদ আল হাবীব, বাইশরশি হাই স্কুলের শিক্ষক মাসুদ আলম, আবাবিল সংগঠনের সোহাগ শিকদারসহ অনেকে। এ সময়ে মানববন্ধনে দূরদূরান্ত থেকে শতাধিক মুসলিম জনতা, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আবুল সরকার মহান আল্লাহ্ তায়ালাকে নিয়ে বিশেষ অঙ্গভঙ্গি দেখিয়ে কটূক্তি করেছে। সে আল্লাহর বিরুদ্ধে বিষোদগার করে ধৃষ্টতাপূর্ণ কাজ করেছে। তারা আরও বলেন, সে সুরা নাসএর অপব্যাখ্যা করে আল কোরআন শরীফকে হাসির পাত্রে পরিণত করেছে। সরকার তাকে গ্রেফতার করেছে কিন্তু এটাই যথেষ্ট নয়, সে একজন কাফের, ইসলামের প্রকাশ্য শত্রু, আমরা মুসলিম জনতা তার সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ডের জোর-দাবি জানিয়েছেন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়