প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এস কে মুকুল,জয়পুরহাট প্রতিনিধি 

সংগ্রাম সাফল্য ও গৌরবের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য রালি, সমাবেশ, আলোচনা সভা ও দোয়া অনুষঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার বর্ণিল  আয়োজনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার রাজস খান। সকাল সাড়ে ১০ টার দিকে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বেলুন উড়িয়ে রালি ও সমাবেশের উদ্বোধন করেন,জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব জেসমিন নাহার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার অন্যতম উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন।

ট্রাফিক ইনচার্জ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ। 

কর্মসূচির দ্বিতীয়ার্ধে যোহরের নামাজ আদায় শেষে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগ মুক্তি এবং তার সহধর্মিনী জাহানারা কাঞ্চন সহ সকল আহত নিহতদের সুস্থতা ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা মোহাম্মদ তবিবুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়