জুনায়েদ কামাল - ব্যুরো চীফ
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিভিন্ন অপরাধের শেকড় উন্মোচন, অপরাধীদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নয়নে কাজ করে আসছে। জঙ্গি দমন থেকে শুরু করে অস্ত্রধারী সন্ত্রাসী, ধর্ষণকারী, সাজাপ্রাপ্ত আসামি ও মাদক কারবারিদের গ্রেফতারে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি বিশেষ আভিযানিক দল ০১ ডিসেম্বর ২০২৫ দুপুর ১টা ২০ মিনিটে বেগমগঞ্জ থানার জমিদারহাট বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে পাঁচ মামলার পলাতক ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মানিক হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশী মদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক হোসেন জানায়— সে দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও বিদেশী মদ সংগ্রহ করে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন মাদক কারবারির কাছে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল। গ্রেফতার মানিক লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার ৪ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া (কয়েল বাড়ি) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বে ৫টি মাদক মামলা রয়েছে।
মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে র্যাব-১১ এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার মানিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেফতার মানিক হোসেনের বিরুদ্ধে পূর্ববর্তী মামলাসমূহঃ
১. কমলনগর থানার মামলা নং–০১, তারিখ: ০২/১১/২০১৪; ধারা: ১৯(১) এর ৭(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০
২. কমলনগর থানার মামলা নং–০৮, তারিখ: ২৬/১২/২০০৯; ধারা: ১৯(১) এর ৭(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০
৩. রামগতি থানার মামলা নং–১১, তারিখ: ২১/১০/২০২৪; ধারা: ৩৬(১) সারণির ১৯(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮
৪. কমলনগর থানার মামলা নং–০৩, তারিখ: ০৪/০৪/২০২৪; ধারা: ৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮
৫. রামগতি থানার মামলা নং–০২, তারিখ: ০৪/১২/২০২৩; ধারা: ৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮