এস এম বাদলঃ
বিজিবির বিশেষ অভিযান পরিচালনা করে আসামীসহ ০১টি বিদেশি পি/স্ত/ল, ০২টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গু/লি কুষ্টিয়ায়এবং ০১টি মোবাইল আ/ট/ক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর তত্ত্বাবধানে এবং দিকনির্দেশনায় অদ্য ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১১৫০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নামক স্থান হতে নম্বর-৭২৯৩০ নায়েক সজল কুমার এর নেতৃত্বে বিশেষ টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মোঃ আরিফুল ইসলাম (২৪), পিতা- মোঃ রিয়াজুল ইসলাম, গ্রাম- ডিগ্রীরচর, ডাকঘর- চিলমারী, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া’কে ০১টি বিদেশি পি/স্তল, ০২টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গু/লি এবং ০১টি মোবাইলসহ আটক করতে সক্ষম হয়। *যার আনুমানিক সিজার মূল্য-১,৩৫,৬০০/- (এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শত) টাকা।
গৃহীত ব্যবস্থাঃ আসামীসহ ০১টি বিদেশি পি*স্ত*ল, ০২টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি এবং মোবাইলসহ দৌলতপুর থানায় মামলা দায়ের করত হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে অস্ত্রসহ আসামী আটক মা/দ/ক ও চো/রা/চা/লান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।