এস এম মাহমুদুল হক বাদল কুষ্টিয়া প্রতিনিধি
নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জন্য কুষ্টিয়া জেলা প্রশাসক মো.ইকবাল হোসেন এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর কর্মচারীদের পক্ষে স্মারক লিপি প্রদান করেন সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ,জেলা শাখা,কুষ্টিয়ার মূখ্য সমন্বয়ক মো.আবু বকর ও সমন্বয়ক মো.জাহাঙ্গীর আলম। জেলা প্রশাসক স্মারক লিপি অগ্রগামীর জন্য সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ। এর আগে কর্মচারীরা পে-স্কেল বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন। কর্মচারী নেতারা গ্রেড কমানোসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির জন্য জোর দাবী করেন।